[Home]

Table of contents


Probability and Statistics বইয়ের জিনিসপত্র

এই পাতায় আমার Probability and Statistics বইয়ের সঙ্গে জড়িত বিভিন্ন জিনিস পাবে৷ প্রথমেই বলে রাখি পাতার একেবারে নীচে তোমার মন্তব্য, প্রশ্ন ইত্যাদি লেখার একটা জায়গা আছে৷ সেখানে তুমি যা লিখবে সেটা আমার কাছে ইমেল হয়ে চলে আসবে৷ (আগের বইগুলোর জন্যও এরকম ব্যবস্থা করেছিলাম, কিন্তু প্রোগ্রামের দোষে সেগুলো অনেক সময়ে কাজ করত না, এবার আর সেই সমস্যা হওয়া উচিত নয়)৷

কিছু animation, video ইত্যাদি

এবার কিছু link দেব যেগুলো বইয়ের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছি--

ভুল ত্রুটি

  1. 11 নম্বর পাতার অংশ
    এই যুক্তিটা একেবারেই ভুল৷ $80\%$-এর বদলে $40\%$ হওয়া উচিত, এবং তাতে উদাহরণটা এখানে অপ্রাসঙ্গিক হয়ে যায়৷ তার চেয়ে এই উদাহরণটা ভালো--
    যা চলতে পারে
    ভুলটা ধরেছেন অরিন্দম৷
  2. প্রথম অধ্যায়ের 21 নং পাতার শেষ লাইনে $\{0\}$-র জায়গায় $\{2\}$ হবে৷ এই ভুলটা ধরেছে তাপস দে৷
  3. প্রথম অধ্যায়ের 23 নং পাতায় Example 20-তে বলা ছিল "with replacement", কিন্তু আমি "without replacement" ধরে করে ফেলেছি৷ ঠিক হবার পর ব্যাপারটা এইরকম হবে৷
  4. প্রথম অধ্যাযের 27 নং পাতায় এক জায়গায় আছে এরকম--
    27 নম্বর পাতার অংশ (যেমন আছে)
    লাল অংশগুলো ঠি করার পর হবে এইরকম--
    27 নম্বর পাতার অংশ (যেমনটা হওয়া উচিত)
    ভুলটা ধরেছে দেবজ্যোতি মুখার্জী৷
  5. দ্বিতীয় অধ্যায়ের 71 পাতায় Exercise 5-এ একটা density-র ফর্মুলা আছে৷ তার মধ্যে এক জায়গায় $e^{x/\alpha}$ রয়েছে দ্যাখো৷ ওটা হবে $e^{-x/\alpha}$৷ এই ভুলটা যে ধরেছে তার নাম জানি না৷ নীচের comment অংশ মারফত আমার কাছে খবর এসেছে৷
  6. তৃতীয় অধ্যায়ের 86 নং পাতায় খানিকটা অংশ ছাপা পড়েনি৷ ঠিক হবার পরে এইরকম হবে৷ বাদ যাওয়া অংশটা highlight করে দেখিয়েছি৷
  7. তৃতীয় অধ্যায়ের 88 নম্বর পাতার একজায়গায় আছে এইরকম--
    88 নম্বর পাতার অংশ
    এখানে লাল দিয়ে দেখানো জিনিসটা আসলে $P(A|B)$ হবে৷ এই ভুলটা বেশ কয়েকজন পাঠকের চোখে পড়েছে৷
  8. তৃতীয় অধ্যায়ের 90 নং পাতায় ফুটনোটের শেষ লাইনে আছে "গুণ ফেলা যেত"৷ ওটা হবে "গুণে ফেলা যেত"৷
  9. 106 নম্বর পাতার অংশ
    এখানে লালে ঘেরা $\frac12$-টা থাকবে না৷ তাই পরের বাক্যটার যে অংশটা কেটে দিয়েছি, সেটাও বাদ যাবে৷
  10. ষষ্ঠ অধ্যায়ের 175 নং পাতায় দুটো theorem আছে একটার বাঁদিকে আছে cov(aX+b,bY+d) আর অন্যটার বাঁদিকে corr(aX+b,bY+d). দুই ক্ষেত্রেই $bY+d$-এর জায়গায় $cY+d$ হবে৷ এই ভুলটা ধরেছে তাপস দে৷
  11. 191 নম্বর পাতার অংশ
    এখানে লালে ঘেরা $0$-টা $1$ হবে৷ তাই নীলে ঘেরা উত্তরটাও বদলাবে৷
  12. 194 নম্বর পাতার অংশ
    এখানে লালে ঘেরা $4$-টা $3$ হবে৷ তাই নীলে ঘেরা উত্তরটাও বদলাবে৷ তাই শেষ উত্তরটাও বদলাবে৷
  13. 197 নম্বর পাতার অংশ
    এখানে লালে ঘেরা $(p,q)$-টা থাকবে না৷
  14. 245 নম্বর পাতার অংশ
    এখানে লাল দিয়ে আণ্ডারলাইন করা $G$-টা আসলে $F$ হবে৷
  15. 257 পাতায় Example 18-এ এক জায়গায় বলা আছে তিনটে কারণের কথা, কিন্তু দেওয়ার সময়ে মোটে দুটো কারণ বলা হয়েছে৷ দ্বিতীয় কারণটাকে আবার তিন নম্বর দেওয়া হয়েছে৷ আসলে খালি দুটো কারণের কথাই বলতে চেয়েছিলাম৷ তিন-গুলো সব দুই হবে৷ এই ভুলটা ধরেছে তাপস দে৷
  16. 258 পাতায় এরকম একটা জায়গ আছে--
    এখানে গোল করে দেখানো $x$-গুলো আসলে $mx$ হবে৷ এই ভুলটার খবর এসেছে SMS মারফত৷
  17. 259 নং পাতায় Example 20-র উত্তরে এক জায়গায় $Y_2$-র উল্লেখ আছে, ওটা $X_2$ হবে৷ এই ভুলটা ধরেছে তাপস দে৷
  18. 260 পাতায় এক জায়গায় $\frac{5}{\sum Y_r}=\frac{2}{5}$ লেখা আছে৷ ওটা হবে $\frac{\sum Y_r}{5}=\frac{2}{5}$৷ এই ভুলটা ধরেছে তাপস দে৷