[Home]

Table of contents


মূল

Oliver Goldsmith-এর একটা লম্বা কবিতা আছে, যার নাম The Deserted Village. তার দুটো বিখ্যাত লাইন হল--

Ill fares the land, to hastening ills a prey,
Where wealth accumulates, and men decay;

টিপ্পনী

Hillaire Belloc আরেকজন কবি, ইনি সরস ব্যঙ্গ রচনার জন্য বিখ্যাত৷ তিনি এরপরে আরও দুটো লাইন জুড়ে দিয়েছিলেন--

But how much more unfortunate are those,
Where wealth declines and population grows.

অনুবাদ

সব মিলিয়ে অনুবাদ করা যায় এইরকম--

সর্বনাশের কবলে সে জাতি, ধ্বংস সুনিশ্চয়,
সম্পদ যেথা বেড়ে চলে শুধু, মানুষের হয় ক্ষয়৷
কিন্তু যে দেশে সম্পদ কমে জনসংখ্যাই বাড়ে
সর্বনাশের আরও বড় রূপ বোঝে তারা হাড়ে হাড়ে৷

HTML Comment Box is loading comments...