Nature and nature's laws lay hid in night,
God said, "Let Newton be," and all was light.
কিন্তু কোনো ফিচেল কবি (বোধহয় relativity-র ছাত্র) তার সাথে আরও দু ছত্র জুড়ে দেয়--
It did not last long; the devil came howling "Ho!
Let Einstein be!" and restored the status quo.
সবটা মিলিয়ে একটা অনুবাদ করেছিলাম--
ছিল প্রকৃতির সহস্র বিধি ঘন তমিস্রা ভরা
দয়াময় পিতা সৃজি' নিউটনে আলোকে পুরিলা ধরা৷
শয়তান ভায়া অমনি আসিয়া বানাইল আইনস্টাইনে--
সব পুনরায় ঘেঁটে গেল হায়, কিছুই বুঝতে পাই নে!