দুর্বল করে গড়েছ মোদের তাই পড়ে যাই প্রেমে প্রেম থেকে যত রাজ্যের জ্বালা জগতে আসে গো নেমে৷ সে জ্বালা জুড়াতে দ্রাক্ষা-- (প্রভু, সেও তো তোমারই সৃষ্ট) চোলাই করিয়া গিলি যদি মোরা কীই বা তাতে অনিষ্ট?